শেষ সুলতান দ্বিতীয় আবদুল
১০ বছর দাফনহীন ছিল শেষ সুলতান দ্বিতীয় আবদুল মাজিদের মরদেহ! সুলতান দ্বিতীয় আবদুল মাজিদ বসে বসে ফরাসি দার্শনিক মনটেইনের রচনাবলী পড়ছিলেন। তখন রাত। ইস্তাম্বুলের পুলিশপ্রধান আদনান বেগ তার দলবল নিয়ে এক্কেবারে সুলতানের বাসভবনে হানা দেয়। সুলতান যারপরনাই বিস্মিত হন। সামান্য একজন পুলিশ, সুলতানের বাড়ি ঢুকে যাবে অনুমতি ছাড়া। কিন্তু তার বিস্ময় বাড়িয়ে দিতে আদনান বেগ জানান আজকে পার্লামেন্টে আইন পাশ হয়েছে। সুলতান ফজরের পূর্বেই বাসভবন ছাড়তে হবে। ছাড়তে হবে তুরস্কও! ১৯২৪ সালের ৩ মার্চ আইনটি পাশ হয়। সেক্যুলার পার্লামেন্টের ৪৩১ নং এই আইনে খিলাফাহ বিলুপ্ত ঘোষণা করা হয়। উসমানি পরিবারের সবার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। আইনে আরও বলা হয় তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। তাদের সম্পদ বাজেয়াপ্ত হবে। তারা একদিনের নোটিশে তুরস্ক ছাড়তে হবে। ভবিষ্যতে কখনো তুরস্কে আসতে পারবে না। এমনকি মৃত্যুর পর তাদের লাশও তুরস্কের মাটিতে দাফন করতে দেওয়া হবে না। ফজরের আগেই ভোর সাড়ে পাঁচটায় সুলতান কপর্দকহীন অবস্থায় পরিবারের পাঁচ সদস্যসহ বাড়ি ত্যাগ করেন। সাড়ে এগারটায় ইস্তাম্বুলের শাতালজা (উচ্চারণ নিয়ে কনফিউজড, ইংরেজিতে Catalca) রেলস্ট...